যোগ্যতায় অ্যাকাউন্ট খুললে বা কোনো কোর্স, প্যাকেজ বা প্রোডাক্ট কিনলে ধরে নেওয়া হবে আপনি নিচের শর্তগুলো মেনে নিয়েছেন। একবার মন দিয়ে পড়ে নিন।
অ্যাকাউন্ট
- একজন মানুষ একটি অ্যাকাউন্ট খুলবেন, আর নিজের সঠিক নাম ও মোবাইল নম্বর দেবেন।
- অ্যাকাউন্টের পাসওয়ার্ড গোপন রাখার দায়িত্ব আপনার। অন্য কাউকে দিয়ে অ্যাকাউন্ট চালানো যাবে না।
- ভুল তথ্য দিলে বা একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
কোর্স ও কনটেন্ট
- যোগ্যতায় থাকা সব কোর্স, ভিডিও আর কনটেন্টের মালিক যোগ্যতা। কেনার মানে হলো নিজে দেখে শেখার অনুমতি পাওয়া।
- ভিডিও ডাউনলোড, রেকর্ড, কাউকে শেয়ার বা বিক্রি করা পুরোপুরি নিষেধ। ধরা পড়লে কোনো টাকা ফেরত ছাড়াই অ্যাকাউন্ট আর প্রাইভেট গ্রুপ থেকে বাদ দেওয়া হবে।
- প্রতিটি কোর্সের ভিডিও লেসন ভর্তির দিন থেকে ৬ মাস চালু থাকে।
- কেনার আগে কোর্সের পরিচিতি আর কারিকুলাম দেখে নিন। কোর্স কেনা হয় নিজের বিবেচনায়।
মেম্বারশিপ ও আয়ের সুবিধা
- প্যাকেজে কী কী সুবিধা আছে, তা মেম্বারশিপ পাতায় লেখা থাকে। পেমেন্ট যাচাইয়ের পর সুবিধাগুলো চালু হয়।
- যোগ্যতা কোনো নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা দেয় না। আয় নির্ভর করে আপনার কাজ, সময় আর চেষ্টার উপর।
- কমিশন শুধু সত্যিকারের বিক্রি আর যাচাই হওয়া পেমেন্টে দেওয়া হয়। নিজের অর্ডারে নিজে কমিশন নেওয়া, ভুয়া অর্ডার বা স্প্যাম করে লিংক ছড়ানো যাবে না।
- প্রতারণা ধরা পড়লে সংশ্লিষ্ট কমিশন বাতিল হবে এবং অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
- উত্তোলনের জন্য সর্বনিম্ন পরিমাণ আর নিয়ম প্যানেলে দেওয়া থাকে। ভুল নম্বর দিলে তার দায় আপনার।
মাইক্রো টাস্ক
- প্রতিটি টাস্কের নির্দেশনা মেনে কাজ করে সঠিক প্রমাণ দিতে হবে। ভুয়া বা অন্যের প্রমাণ জমা দিলে টাস্ক বাতিল হবে।
- কাজ যাচাই করে অনুমোদনের পরই টাকা ওয়ালেটে যোগ হয়।
সাপোর্ট ও আচরণ
- সাপোর্ট পাবেন ওয়েবসাইটের মেসেজিং, অভিযোগ বক্স আর কোর্সের অফিশিয়াল WhatsApp কমিউনিটিতে।
- ইন্সট্রাক্টরের ব্যক্তিগত নম্বর, ফেসবুক, ইনস্টাগ্রাম বা WhatsApp ইনবক্সে সাপোর্ট চাওয়া যাবে না। ইন্সট্রাক্টররাও ব্যক্তিগতভাবে সাপোর্ট দেন না, কোর্সের জন্য আলাদা প্রাইভেট গ্রুপও খোলেন না।
- প্রশ্ন করার আগে লেসনগুলো মন দিয়ে দেখুন, বেশিরভাগ উত্তর সেখানেই আছে।
- ইন্সট্রাক্টর, সাপোর্ট টিম বা অন্য সদস্যের সাথে খারাপ ব্যবহার, অবৈধ কাজ বা প্রতারণা করলে যোগ্যতা সব জায়গা থেকে আপনার অ্যাক্সেস বন্ধ করতে পারে।
পেমেন্ট ও রিফান্ড
পেমেন্ট করার সময় সঠিক TrxID দিন। ভুল TrxID দিলে অর্ডার চালু হবে না। দেখানো পদ্ধতিতে কাজ করেও আয় না হলে রিফান্ডের আবেদন করা যায়, তবে কেনার ৩০ দিনের মধ্যে। বিস্তারিত নিয়ম "রিফান্ড পলিসি"-তে আছে। অন্যায্যভাবে রিফান্ড চাওয়া গ্রহণযোগ্য নয়।
শর্তে পরিবর্তন
প্রয়োজনে যোগ্যতা এই শর্তগুলো বদলাতে পারে। পরিবর্তনের পর সাইট ব্যবহার করলে নতুন শর্ত মেনে নেওয়া হয়েছে বলে ধরা হবে।
কোর্স কেনার পর "আমার কোর্স" তালিকায় না পেলে ওয়েবসাইটের সাপোর্ট বা অফিশিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করুন।