আমরা চাই যোগ্যতার প্রত্যেক সদস্য আয় করুক। তাই আমাদের দেখানো পথে নিয়ম মেনে কাজ করার পরও যদি আয় না হয়, টাকা ফেরতের সুযোগ রাখা হয়েছে। নিচের শর্তগুলো মিললেই আবেদন করতে পারবেন।
কখন রিফান্ড পাবেন
কোর্স, মেম্বারশিপ বা যেকোনো সার্ভিস নেওয়ার পর আমাদের দেখানো পদ্ধতিতে নিয়মিত কাজ করেও যদি কোনো আয় না হয়, তাহলে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য:
- কোর্সের লেসনগুলো দেখে সেই অনুযায়ী কাজ করেছেন, আর প্যানেলে তার রেকর্ড আছে।
- টাস্ক, লিংক শেয়ার বা অন্য যে কাজ দেখানো হয়েছে, সেগুলো নিয়ম মেনে করেছেন।
- কাজ করার প্রমাণ (স্ক্রিনশট, লিংক বা প্যানেলের হিসাব) দেখাতে পারবেন।
আবেদনের সময়সীমা: ৩০ দিন
কেনার দিন থেকে ৩০ দিনের মধ্যে রিফান্ডের আবেদন করতে হবে। ৩০ দিন পার হয়ে গেলে কোনো অবস্থাতেই রিফান্ডের আবেদন গ্রহণ করা হবে না।
রিফান্ডের ধাপ
- আবেদন: ৩০ দিনের মধ্যে সাপোর্ট বা প্যানেল থেকে আবেদন করুন, সাথে কাজের প্রমাণ দিন।
- যাচাই: আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে আপনার কাজের রেকর্ড দেখে জানিয়ে দেওয়া হবে আবেদন মঞ্জুর হয়েছে কিনা।
- অফিসে যাচাই: রিফান্ড শেষ করতে কেনার প্রমাণ আর পরিচয়পত্র নিয়ে আমাদের অফিসে সরাসরি আসতে হবে।
- টাকা ফেরত: মঞ্জুরের পর ৭ দিনের মধ্যে টাকা পাঠানো হবে।
কত টাকা ফেরত পাবেন
কেনা দামের ৭০% ফেরত দেওয়া হয়। বাকি অংশ ওয়েবসাইট, সার্ভিস আর লেনদেনের খরচে আগেই চলে যায়। এর মধ্যে আপনি যদি যোগ্যতা থেকে কোনো আয় বা কমিশন পেয়ে থাকেন, সেই টাকা ফেরতের অঙ্ক থেকে বাদ যাবে।
যেসব ক্ষেত্রে রিফান্ড হবে না
- কেনার ৩০ দিন পার হয়ে গেলে।
- দেখানো পদ্ধতিতে কাজ না করলে, বা কাজের কোনো প্রমাণ না থাকলে।
- কোর্সের কনটেন্ট শেয়ার, ডাউনলোড বা বিক্রি করা হলে।
- শর্তাবলী ভেঙে অ্যাকাউন্ট বন্ধ হলে।
- শুধু মত বদলানোর কারণে।
মনে রাখুন
- রিফান্ড হলে ওই কোর্স, প্যাকেজ বা সার্ভিসের সব সুবিধা বন্ধ হয়ে যাবে।
- রিফান্ড হওয়া কেনাকাটা থেকে অন্য কেউ যে রেফারেল কমিশন পেয়েছিলেন, তাও বাতিল হতে পারে।
জরুরি: রিফান্ডের আবেদন শুধু কেনার ৩০ দিনের মধ্যেই করা যাবে। এরপর কোনো আবেদন গ্রহণ করা হবে না।